ExplanationHome

আরবিট্রেশন কাউন্সিল কি?

আরবিট্রেশন কাউন্সিল (Arbitration Council) বলতে সেই নিরপেক্ষ সংস্থা বা প্যানেলকে বোঝায়, যা আদালতের বাইরে সালিশি (Arbitration) প্রক্রিয়ায় বিরোধ মীমাংসার জন্য কাজ করে। বিবাহ বিচ্ছেদ বা শ্রম বিরোধ ইত্যাদি বিষয়ে সাধারণত আরবিট্রেশন কাউন্সিলে সালিসের মাধ্যমে পক্ষগুলোর মাঝে বিবাদমান বিষয়টি আপস করা হয়।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ মতে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধি যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিবাদমান ২ পক্ষের ২ জন প্রতিনিধিসহ মোট ৩ জন মীমাংসাকারী (arbitrator) মিলে আরবিট্রেশন কাউন্সিল গঠিত হয়।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আদালতের উপর চাপ কমানোর জন্য আদালতের বাইরে বিরোধ নিষ্পতির জন্য Alternative Dispute Resolution (ADR) বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ধারণাটি আইনগত ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য এই ধরনের আরবিট্রেশন কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে।

*গ্রন্থণা: ওয়াজেদ নবী, এডিটর, জুরিস্টিকো।  

 

আরও পড়ুন- অ্যামিকাস কিউরি কি?

 

You cannot copy content of this page