Equity is not a self sufficient system, It is collection of Appendices
“Equity is not a self-sufficient system; it is a collection of appendices” (“ইকুইটি স্বয়ংসম্পূর্ণ কোনো আইনব্যবস্থা নয়; বরং এটি সাধারণ আইনের পরিপূরক বিধানসমূহের সমষ্টিমাত্র।” )— এটি কোনো প্রথাগত বা সংবিধিবদ্ধ আইনি নীতি (Statutory Maxim) নয়।
ব্রিটিশ আইনের ইতিহাসের অন্যতম প্রবাদপ্রতিম আইনবিদ স্যার ফ্রেডেরিক মেইটল্যান্ড (F.W. Maitland)- রচিত ১৯০৯ সালে প্রকাশিত বিশ্ববিখ্যাত গ্রন্থ ‘Equity; a course of lectures’ -এ কমন ল’ (Common Law) এবং ইক্যুইটির (Equity) পারস্পরিক সম্পর্ক বোঝাতে লিখেন, “Equity is not a self sufficient system, It is collection of Appendices”। কেননা তাঁর অভিমত হল, ন্যায়পরতা ছাড়াও আইন চলতে পারে ঠিক, কিন্তু সাধারণ আইন ব্যতীত ন্যায়পরতা চলতে পারে না। কারণ প্রত্যেকটি বিষয়েই ইকুইটি আইন সাধারণ আইনের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে। যেমন—এক্ষেত্রে ‘ন্যায়পরতা আইনকে অনুসরণ করে’ নীতিমালাটি উহারই জলন্ত স্বাক্ষর বহন করে। তাই তিনি ইকুইটিকে একটি স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকার করতে নারাজ ।
সাধারণ আইনের নীতি যেখানে ন্যায়বিচার করার জন্য অপ্রতুল বলে মনে করা হয়, তখনই ন্যায়পরতার আশ্রয় নেয়া হয়। যেখানে সাধারণ আইনে কোন বিষয়ে প্রকাশ্য বিধান না থাকে, সেখানে ন্যায়পরতা নীতি আসে পরিপূরক হিসেবে। ন্যায়পরতায় যদিও সুনির্দিষ্ট বিধান রয়েছে তথাপি এগুলো সাধারণ আইনের বিধানের পরিপন্থী নয়। তাই যেখানে যেসব অধিকার বা প্রতিকার বলবৎ করতে সাধারণ আইন আদালত ব্যৰ্থ হয়, সেখানে ন্যায়পরতার আদালত তা প্রয়োগ করতে সক্ষম থাকে ।
এক্ষেত্রে উল্লেখ্য যে, ন্যায়পরতার সংজ্ঞা দিতে গিয়ে স্নেল (Snell) বলেন, ‘Equity is that part of natural justice though of such a nature as to admit of being judicially enforced, was omitted to be enforced by the common law courts-an mission which was supplied by the court of chancery’ afle ‘ন্যায়পরতা বলতে স্বাভাবিক ন্যায়বিচারের ঐ অংশকে বুঝায়, যার প্রকৃতি এরূপ হয় যে, তা বিচার বিভাগ কর্তৃক প্রয়োগযোগ্য হলেও সাধারণ আইন আদালতে যার প্রয়োগ বর্জন করা হয় এবং চ্যান্সেরী ন্যায়পর আদালত কর্তৃক তার অভাব পূরণ করা হয়’।
কার্যতঃ ন্যায়পরতা নীতি অনেক সময় সাধারণ আইনের পরিপন্থী বলে মনে করা হলেও প্রকৃত অর্থে তা নয়; বরং এটি একটি সাধারণ আইনের পরিপূরক বিধি বটে যেমন–বাহ্যতঃ অছির (Trust) ক্ষেত্রে ন্যায়পরতা নীতি যেহেতু ট্রাষ্টীকে মালিক হিসেবে বিবেচনা করে। তাই আপাত দৃষ্টিতে একে সাধারণ আইনের বিরোধীরূপে মনে করা হলেও সত্যিকারভাবে এর বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, মূলতঃ অত্র আইনদ্বয়ের মধ্যে কোনরূপ বিরোধ নেই । যেহেতু ন্যায়পরতার দৃষ্টিতে লাভভোগীকে (beneficiary) প্রকৃত মালিক হিসেবে গণ্য করা হয় না, বরঞ্চ লাভভোগীর সুবিধার্থে সম্পত্তিটি দখলে রাখার প্রেক্ষিত হিসেবে ট্রাষ্টিকে মালিক বলে গ্রাহ্য করে থাকে ।
উদাহরণ (Example): ক যদি খ-এর সম্পত্তির জন্য একজন ট্রাষ্টী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক যে উক্ত সম্পত্তির মালিক তা বলার লক্ষ্যে কোন আদালত না থাকলেও এতে ন্যায়পরতার করার মত তেমন কিছুই নেই ।
ব্যাখ্যেয় উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে মেইটল্যান্ড আরো বলেন, ‘ইকুইটি আইনের কোন প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু ইহা কেবল একটি আইনের পরিশিষ্ট বিশেষ। তদ্বারা এটাই প্রতীয়মান হয় যে, ইকুইটি আইনের পূর্ণাঙ্গ প্রসার হিসেবে নিজকে পর্যাপ্ত বলে দাবী করে না; তবে ইহা সাধারণ আইনের কতিপয় অংশসমূহের উপর একটি বিশেষ সূত্র মাত্র’ (Prof. Maitland illustrates his view that equity is not a rival to law, but only a supplement. by showing that equity does not pretent to cover the whole law, but only a supplement. By showing that equity does not pretent to cover the whole field of law but is only a gloss on some parts of the common law.)। এর কতিপয় অংশগুলো যখন ইকুইটির দ্বারা বাহ্যতঃ শোভাপ্রাপ্ত হয়েছে, তখন অন্যান্যগুলো ন্যায়গত চাকচিক্যতা (Equitable gloss) হতে সম্পূর্ণরূপে মুক্ত রয়েছে ।
আমরা জানি যে, ন্যায়পরতা সাধারণ আইনের পরিপূরক হওয়ায় চ্যান্সেরী আদালত নিম্নোক্ত ৩ ভাবে ন্যায়পরতা প্রয়োগে সাধারণ আইন আদালতের পরিপূরণ করত; যথা—
ক) নতুন অধিকার সৃষ্টির মাধ্যমে; যেমন-একটি অছি বলবৎকরণের দ্বারা;
খ) নতুন প্রতিকার সৃষ্টির মাধ্যমে; যেমন-নির্দিষ্ট চুক্তিপালন বা নিষেধাজ্ঞা জারীর মাধ্যমে কোন ক্ষতিরোধ করার দ্বারা; এবং
গ) নতুন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে; যেমন—প্রতিবাদীকে সাক্ষ্যদানে বাধ্য করার প্রভৃতির দ্বারা ।
আর ন্যায়পরতার অনুসৃত বিশেষ নীতি হচ্ছে যে-
i) “ন্যায়পরতা আইনকে অনুসরণ করে” এবং
ii) “ন্যায়পরতা নীতিসমূহ যেখানে সমতুল্য সেখানে আইন প্রাধান্য পাবে”।
এভাবে উপরোক্ত ধারণাই দৃঢ়ভাবে সমর্থন করে। তদ্ভাবে ইকুইটির সৃষ্টি ও বিকাশলাভ কার্য সম্পূর্ণ সমাপ্ত হয়েছিল চ্যান্সেলরগণ কর্তৃক তারা সাধারণ আইনের পাশাপাশি স্বতন্ত্র ইকুইটিকে একটি স্বয়ংসম্পূর্ণ বা পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা হিসেবে অভিহিত করেনি। বরং সাধারণ আইনের যাবতীয় দূর্বলতা দূর করার জন্য এবং শূণ্যতা পূরণার্থে ইকুইটি আদালত দ্রুত এগিয়ে আসে এবং সাধারণ আইনের পরিপন্থী কোন কিছুই এসব আদালত কার্যকর করেনি।
সঙ্গত কারণে এক্ষেত্রে মেইটল্যান্ড বলেন, “ইকুইটি আইনকে ধ্বংস করতে আসেনি, বরং একে পরিপূর্ণ করতে এসেছে” (Equity had come not to destroy law but to fulfill it)। উপরন্তু সাধারণ আইনের সাথে ইকুইটির সম্পর্ক বর্ণনা করতে গিয়ে মেইটল্যান্ড বলেন, “Equity without Common Law would have been a Castle in the air, an impossibility.” অর্থাৎ সাধারণ আইন ব্যতীত ন্যায়পরতা শূন্যে বিরাজমান এক দূর্গ বিশেষ, যা অসম্ভব।
স্মরণ করা যায় যে, ইকুইটি আইন কোন নির্দিষ্ট পদ্ধতিতে বা নিয়মে গড়ে উঠেনি । তাই আইনের মত কোন আনুষ্ঠানিকতা বা অনমনীয়তা এখানে পরিলক্ষিত হয় না। বরঞ্চ শুধুমাত্র ন্যায়নীতি ও বিবেকপ্রসূত সুবিবেচনার ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি বা সূত্র উদ্ভাবন করা হয়েছে এবং তার উপর ভিত্তি করে বিচারিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আদিতে এগুলো খন্ড খন্ড অবস্থায় ছিল, যা পরবর্তীকালে লর্ড নটিংজহাম ১৬৭৩ খৃষ্টাব্দে চ্যান্সেলর হবার পর এগুলো যথাযথভাবে সংগ্রহ করে প্রণালীবদ্ধ করেন। তাই মেইটল্যান্ড তার মূল্যবান গ্রন্থের অপর একস্থানে পূনর্বান বলেন, “Equity is a collection of appendices between which there is no very close connection.” তাই বলা হয়েছে যে, ইকুইটি আইন একটি স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি নয়; বরং সাধারণ আইনের পরিশিষ্ট সংযোজন মাত্র।
অথচ নতুন কোন বিষয়ের সমাবেশের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পানের ক্ষেত্রে ন্যায়গত প্রতিকারগুলো উহা নিষেধাজ্ঞা, চুক্তিনামার সংশোধন ও বাতিলকরণ সংক্রান্ত বিষয়গুলোর দ্বারা ইকুইটির ব্যাপক পরিবর্তন সাধন করা হয়েছিল (The most important innovations were the equitable remedies of specific performance; injunction; cancellation and rectification of agreements) অনুরূপভাবে সময় ও দন্ডসমূহের মতবাদগুলোও সংক্ষিপ্ত বিবরণীর মূল্যবাণ অবদান রাখতে সমর্থ হয় ৷
প্রসঙ্গক্রমে উল্লেখ আবশ্যক যে, নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ন্যায়গত প্রতিকারসমূহ সাধারণ আইনের যথাবিহিত সাধারণ আইনকে পরিপুরিত করার উদ্দেশ্যে অতিরিক্ত বা বিকল্প ব্যবস্থা হিসেবে এসেছে শুধু।
এমনিভাবে বহুধা যুক্তিতর্ক উপস্থাপনে মেইটল্যান্ড ন্যায়পরতা আইনের প্রকৃতির ব্যাপারে এমর্মে এটাই সুসম্পষ্ট নির্দেশনা দেয় যে, ন্যায়পরতা আইন সাধারণ আইনকে বিলোপ করণার্থে চ্যান্সেলরদের হাতে ন্যায়পর আদালত সৃষ্টি না হয়ে বরঞ্চ তা বিশেষ উদ্দেশ্য সাধনকল্পে ইংল্যান্ডে প্রচলিত সাধারণ আইনের দোষত্রুটি ও শূণ্যতা পরিপূরিত করতঃ স্বাভাবিক ন্যায়বিচারকে জনগণের নিকট পৌঁছে দেয়ার মানসে এর উদ্ভব ঘটেছে। যেখানে সাধারণ আইনের শূণ্যতা প্রকট ও অন্যায় প্রতিকারবিহীন অবস্থায় প্রতিভাত হয়, সেখানেই ন্যায়পরতা আইনের আবির্ভাব হয় একদিকে, আর অন্যদিকে অনুরূপ আইনসমূহ একটি অন্যটি হতে অনেকটা বিচ্ছিন্নবস্থায় আগোছালো থেকেছে।
সর্বশেষে সার্বিক তাৎপর্য উপলদ্ধিতে মেইটল্যান্ড অতীব চমৎকার উক্তিতে বলেন, “ন্যায়পরতাকে আমাদের আইনের সম্পূরক হিসেবে চিন্তা করা একান্তই কর্তব্য; কেননা তা আমাদের বিধিতে সংযোজিত এক শ্রেণীর পরিশিষ্টস্বরূপ বা ইহা এমন এক ধরনের চাকচিক্য ব্যবস্থা, যা আমাদের বিধি বা সংহিতাতেও লিপিবদ্ধ রয়েছে” (We ought to think equity a supplementary law a sort of appendix added to our code, or a sort of gloss written round our code)
উদাহরণস্বরূপ বলা যায়, যদি সংসদ কর্তৃক এমন কতিপয় আইন প্রচারিত হয় যে, “এতদ্বারা ন্যায়পরতা রহিত করা হল”–এতে আইনের কোন ব্যাঘাত ঘটবে না। গতানুগতিকভাবে আপন গতিপথে আইন তার স্বকীয় ধারায় চলতে থাকবে। যদিও এরূপ আইন নিতান্তই অন্যায়, অসম্ভব ও কঠোর প্রকৃতির তথাপি ইহা দ্বারা মানুষের প্রাথমিক অধিকার, সুনাম রক্ষার অধিকার কিম্বা অন্যের অত্যাচার হতে রক্ষা পাবার অধিকারসহ সম্পত্তির দখল ও মালিকানা প্রভৃতি যথাযথ উপায়ে রক্ষিত হবে এবং চুক্তিও তদ্ভাবে বলবৎ হবে।
অপরপক্ষে সংসদ যদি বলে যে, “এতদ্বারা ন্যায়পরতা রহিত করা গেল” আদালতে তা স্বেচ্ছাচারিতার আদেশ হলেও এতে কোন ক্ষতি হবে না। প্রত্যেক বিষয়ে ন্যায়পরতা সাধারণ আইনের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে।
সুতরাং উপরোক্ত বিবিধ আলোচনার নিরিখে সারতত্বে বলা চলে যে, ন্যায়পরতা আইন সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ না হলেও অত্র আইনের কতক খন্ডিত অংশকে নিখুঁত স্বয়ংসিদ্ধ বললেও খুব একটা অত্যুক্তি হবে না। যেহেতু সাধারণ আইনে কোন ক্ষতি সাধিত না হওয়া পর্যন্ত ন্যায়পরতা আইন কোনরূপ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে না, সেহেতু কোথাও ক্ষতি হতে পারে এ ধরনের আশংকাজনক পরিস্থিতির মোকাবেলায় কেবল ন্যায়পরতা আইন উহার আশু প্রতিরোধের ব্যবস্থা নিতে পারে। যদ্দরুন এসব পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্ম হওয়াটা নিঃসন্দেহে অবধারিত ব্যাপার হয়ে দাঁড়ায়। বস্তুতপক্ষে নিষেধাজ্ঞা ও ট্রাষ্ট আইনের সমুদয় বিধানাবলী ন্যায়পরতা আইনের প্রকৃত অবদান হিসেবে ধার্য করা হয়; অথচ সাধারণ আইন এসব বিষয়ের প্রতি একেবারেই নীরব উদাসীন্য ছিল বলতে হয়। কাজেই খন্ডিতভাবে বিবেচনা করতে গেলে নিষেধাজ্ঞা (Injunction) এবং ট্রাষ্ট সংক্রান্ত আইনকে ন্যায়পরতা আইনের আওতায় তথা দৃষ্টিভঙ্গিতে স্বয়ংসম্পূর্ণ বলা কিছুতেই যুক্তিহীন নয়।
*গ্রন্থণা- ওয়াজেদ নবী, এডিটর, জুরিস্টিকো।
