ExplanationHome

ফ্যাক্ট ইন ইস্যু কাকে বলে?

ফ্যাক্ট ইন ইস্যু (Fact in Issue) বা বিচার্য বিষয় হলো আইনি প্রক্রিয়ায় এমন একটি ধারণা যা একটি মামলায় বা বিচারিক কার্যক্রমে মূল বিতর্কিত ঘটনাকে নির্দেশ করে, যা মামলার ফলাফল নির্ধারণ করে এবং যা প্রমাণ বা অস্বীকার করার মাধ্যমে কোনো অধিকার, দায়িত্ব বা অক্ষমতার অস্তিত্ব, অস্তিত্বহীনতা, প্রকৃতি বা পরিমাণ ইত্যাদি প্রতিষ্ঠা করা হয়।

সহজ ভাষায়, এটি মামলার মূল প্রশ্ন বা ইস্যু, যা পক্ষগুলোর দাবি, অস্বীকার বা pleadings থেকে উদ্ভূত হয় এবং যার উপর ভিত্তি করেই আদালতের সিদ্ধান্তের হয়।

উদাহরণস্বরূপ, একটি অপরাধমূলক মামলায় আসামীর অপরাধ করার ঘটনা বা একটি সিভিল মামলায় চুক্তি লঙ্ঘনের ঘটনা Fact in Issue হিসেবে বিবেচিত হয়, যা প্রত্যক্ষভাবে মামলার সারাংশকে প্রভাবিত করে।

এই ধারণাটি প্রাসঙ্গিক ঘটনা (Relevant facts) থেকে পৃথক, যেখানে Relevant facts হলো সহায়ক ঘটনা যা fact in issue-কে প্রমাণ করতে সাহায্য করে কিন্তু নিজে প্রধান ইস্যু নয়; যেমন- হত্যা মামলায় আসামীর অস্ত্র কেনা একটি relevant fact হতে পারে, যা fact in issue-কে শক্তিশালী করে।

Fact in issue-এর গুরুত্ব এই যে, আদালত শুধুমাত্র এই ঘটনাগুলোর উপরই প্রমাণ গ্রহণ করে এবং মামলার issue framing প্রক্রিয়ায় এটি স্পষ্ট হয়, যা সামগ্রিক বিচারিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

Evidence Act, 1872-এর Section 3-এ Fact in issue-এর সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে, “বিচার্য ঘটনা” শব্দগুলো দ্বারা বুঝায় এমন কোন ঘটনা যাহা হইতে স্বতঃই কিংবা অন্য কোন ঘটনার সহিত সংশ্লিষ্ট হইয়া, কোন একটি মোকদ্দমার দাবীকৃত বা অস্বীকৃত কোন অধিকার, দায় কিংবা অক্ষমতার অস্তিত্ব, অসিত্বহীনতা, প্রকৃতি বা পরিমাণ অবশ্যম্ভাবী রূপেই প্রতীয়মান হয়।” (“The expression ‘facts in issue’ means and includes any fact from which, either by itself or in connection with other facts, the existence, non-existence, nature or extent of any right, liability, or disability, asserted or denied in any suit or proceeding, necessarily follows,”)। এর explanation-এ উল্লেখ করা হয়েছে যে, সিভিল প্রক্রিয়া আইন অনুসারে আদালত যখন কোনো fact-এর issue রেকর্ড করে, তাহলে সেই fact যা দাবি বা অস্বীকার করা হয় তা fact in issue। ি

 

আরও পড়ুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স কাকে বলে?

 

You cannot copy content of this page