HomeLegal Jobs

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা২০২৬ এর বিজ্ঞপ্তি

 আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 

নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:

(দেশ/বিদেশে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে)

(ক) আইন বিষয়ে ডিগ্রি, অথবা

(খ) কর বিষয়ে ডিগ্রি, অথবা

(গ) হিসাববিজ্ঞান বিষয়সহ বাণিজ্য ডিগ্রি, অথবা

(ঘ) উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অথবা

(ঙ) ডিপ্লোমা ইন ট্যাক্সেশনসহ যেকোনো বিষয়ে ডিগ্রি, অথবা

(চ) উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোনো বিষয়ে ডিগ্রি।

 

লিখিত পরীক্ষার সিলেবাস নিম্নরূপ:

(ক) আয়কর আইন ২০২৩

(খ) আর্থ আইন ২০২৫

(গ) আয়কর বিধিমালা ১৯৮৪

(ঘ) উৎসে কর বিধিমালা ২০২৫

(ঙ) এডিআর বিধিমালা ২০২৫

(চ) দানকর আইন ১৯৯০

(ছ) আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ

(জ) হিসাব বিজ্ঞান

(ঝ) বাংলা ও ইংরেজি

 

লিখিত পরীক্ষার সময় ও পাস নম্বর:

লিখিত পরীক্ষার সময়- ৩ ঘণ্টা; পূর্ণমান: ৮০ এবং পাস নম্বর: ৪০। মৌখিক পরীক্ষার পূর্ণ মান: ২০ এবং পাস নম্বর: ১০। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র/দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে:

(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট;

(খ) বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্ব-ঘোষণাপত্র;

(গ) সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;

(ঘ) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র।

 

সরকারি/আধা-সরকারি/প্রায়তনিক প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বেই উল্লিখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে।

 

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল যথাসময়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস (কর) একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়াও উক্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস (কর) একাডেমির নোটিশ বোর্ডে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্যও প্রযোজ্য হবে।

 

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সম্পন্ন করার পর নিবন্ধন সনদ প্রদান করা হবে।

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি

 

অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

ক. পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://bcsta.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  1. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৭ এপ্রিল ২০২৬, পূর্বাহ্ন ০৯:০০টা।
  2. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ এপ্রিল ২০২৬, অপরাহ্ন ১২:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার নিজ যত্নে রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর Upload করে Submit করা সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy-তে কোনো তথ্য ভুল থাকে বা ছবি/স্বাক্ষর অস্পষ্ট/ভুল হয়, তাহলে ফি জমা না দিয়ে রিজেক্ট করে পুনরায় আবেদন করা যাবে। ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। ফি মোট ৩৩৫ টাকা।

প্রথম SMS: BCSTA<space>UserID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

দ্বিতীয় SMS: BCSTA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bcsta.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মুঠোফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

ছ. SMS-এ প্রেরিত User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র Download ও রঙিন Print করে নেবেন।

জ. User ID/Password পুনরুদ্ধারের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নিম্নোক্ত SMS পাঠানো যাবে।

 

 

আরও পড়ুন- কর আইনজীবীর যোগ্যতা কার্যাবলি ও সুয়োগ সুবিধা

 

You cannot copy content of this page