HomeLegal Jobs

সরকারি ব্যাংকে আইন অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকসমূহে সিনিয়র আইন অফিসার ও আইন অফিসার পদে জনবল নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুত করবে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ জন সিনিয়র আইন অফিসার ও আইন অফিসার নিয়োগ করা হবে।

সিনিয়র অফিসার (আইন) – গ্রেড- ৯

অগ্রণী ব্যাংক পিএলসি: ১৩টি
বেসিক ব্যাংক পিএলসি: ১টি
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন: ১টি

অফিসার (আইন) গ্রেড-১০
বেসিক ব্যাংক পিএলসি: ১টি

আইন অফিসার পদের বেতনভাতা ও সুযোগ-সুবিধা
সিনিয়র অফিসার (আইন) গ্রেড-৯: মাসিক বেতন ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা।
অফিসার (আইন) গ্রেড-১০: মাসিক বেতন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য সুবিধা।

আইন অফিসার পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র আইন অফিসার ও আইন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই:
• স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (এলএলবি অনার্স) বা স্নাতকোত্তর (এলএলএস) ডিগ্রি থাকতে হবে।
• মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নির্ধারিত সংখ্যক পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
• শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
• গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা প্রযোজ্য হবে।

 

আবেদনকারীর বয়স- সর্বোচ্চ- ৩২ বছর
আবেদন করার শেষ সময়- ২২ ফ্রেবুয়ারী ২০২৬ রাত ১১.৫৯
আবেদন ফি- ২০০ টাকা

 

প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের মাঝে এমসিকউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আবেদন প্রক্রিয়া 

এই পদসমূহে নিয়োগের জন্য আবেদন বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালে করতে হবে। আবেদন, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা ব্যাংকার্স সিলেকশন কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পোর্টালের ঠিকানা- https://erecruitment.bb.org.bd/

 

 

You cannot copy content of this page