সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস- ঐচ্ছিক আইন বিষয়
সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস
ঐচ্ছিক আইন বিষয়সমূহ
মোট নম্বর – ১০০
[নিম্নবর্ণিত বিষয়গুলির মধ্য হইতে যে-কোনো একটি বিষয় নির্বাচন করিতে হইবে ।
ঐচ্ছিক বিষয়–১
ক. শিশু আইন, ২০১৩
খ. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
গ. আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত আইন
ঘ. The Special Powers Act, 1974.
ঙ. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
অথবা,
ঐচ্ছিক বিষয়–২
ক. দুর্নীতি দমন সংক্রান্ত আইন
খ. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ ..
গ. The Negotiable Instruments Act, 1881.
ঘ. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২
ঙ. সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ (২০২৩ সনের ৩৯ নং আইন)
ঐচ্ছিক বিষয়–১
শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) :
সংজ্ঞা; প্রবেশন কর্মকর্তা নিয়োগ এবং তাদের দায়িত্ব ও কর্তব্য; শিশু কল্যাণ বোর্ড এবং উহার কার্যাবলী; শিশুবিষয়ক ডেস্ক, শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা ইত্যাদি; শিশু-আদালত ও উহার কার্যপ্রণালী; গ্রেপ্তার, তদন্ত, বিকল্প পন্থা (ডাইভারশন) এবং জামিন; আইনগত প্রতিনিধিত্ব ও সহায়তা; শিশু উন্নয়ন কেন্দ্র ও প্রত্যায়িত প্রতিষ্ঠান; শিশু সংক্রান্ত বিশেষ অপরাধসমূহের দণ্ড; বিকল্প পরিচর্যা।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০০ সনের ৮ নং আইন) :
সংজ্ঞা; শাস্তি ও দণ্ডসমূহ: ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান; সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা-নিষেধ; ভবিষ্যৎ সম্পত্তি হইতে অর্থদন্ড আদায়; অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি; মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি; অপরাধের তদন্ত; অপরাধ বিচারার্থে গ্রহণ, বিচার পদ্ধতি; আসামীর অনুপস্থিতিতে বিচার; ম্যাজিষ্ট্রেট কর্তৃক যেকোন স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা; রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, ইত্যাদির সাক্ষ্য; সাক্ষীর উপস্থিতি; ফৌজদারী কার্যবিধির প্রয়োগ; ট্রাইব্যুনালের গঠন, এখতিয়ার, বিচার পদ্ধতি; আপীল; মৃত্যুদণ্ড অনুমোদন; অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি; নিরাপত্তা হেফাজত; ট্রাইবুনাল, ইত্যাদির জবাবদিহিতা; ধর্ষিতা নারী ও শিশুর মেডিক্যাল পরীক্ষা।
আইনগত সহায়তা প্রদান সংক্রাস্ত আইন:
- আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (২০০০ সনের ৬ নং আইন)
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী ইত্যাদি) প্রবিধানমালা, ২০১১
- আইনগত সহায়তা প্রদান (আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫
- আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪
- আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫
The Special Powers Act, 1974 (Act No. XIV of 1974) :
Offences relating to Smuggling, Counterfeiting of currency notes and Government stamps, Adulteration etc; Penalty for Counterfeiting Currency- notes and Government Stamps; Penalty for Smuggling; Penalty for Adulteration of, or sale of Adulterated Food, Drink, Drugs or Cosmetics; Penalty for Attempt, etc; Offences under this Act and certain other offences to be tried by Special Tribunals; Constitution, Jurisdiction and Powers of Special Tribunal; Application of the Code to proceedings of Special Tribunals; Framing of Charges; Judgment; Appeals and Confirmation of Death Sentences; Power of Government to remit or suspend for commute any sentences; Offences to be Cognizable and non-bailable; Report by Police Officer to Government; Bar on Jurisdiction of Courts; Execution of death sentences.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন) :
সংজ্ঞা; আইনের প্রাধান্য; অধিদপ্তর প্রতিষ্ঠা ও তদসংশ্লিষ্ট; মাদকদ্রব্য নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ; মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতাসমূহ; অপরাধ ও দণ্ড; ট্রাইব্যুনাল স্থাপন ও অপরাধের বিচার; ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য; রাসায়নিক পরীক্ষাগার স্থাপন ও উহার প্রতিবেদন; কমিটি গঠন ও উহার দায়িত্ব।
সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস
ঐচ্ছিক বিষয়–২
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন):
সংজ্ঞা; দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা ও গঠন; কমিশনারদের নিয়োগ ও মেয়াদ; বাছাই কমিটি; কমিশনারদের যোগ্যতা, অযোগ্যতা, অক্ষমতা, পদত্যাগ ও অপসারণ; প্রধান নির্বাহী; কমিশনের সভা, সিদ্ধান্ত, কার্যাবলী, তদন্তের ক্ষমতা এবং অনুসন্ধান বা তদন্তকার্যে বিশেষ ক্ষমতা; তদন্তের সময়সীমা; গ্রেপ্তারের ক্ষমতা; অভিযুক্ত ব্যক্তির শুনানী গ্রহণ; অভিযোগের তদন্ত; কমিশনের আর্থিক স্বাধীনতা; সহায়ক সম্পত্তির ঘোষণা; জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পত্তির দখল; অপরাধের আমলযোগ্যতা ও জামিন অযোগ্যতা এবং বিচার; মিথ্যা তথ্য প্রদানের দত্ত; সরল বিশ্বাসে কাজকর্ম রক্ষণ; মামলা দায়েরের ক্ষেত্রে অনুমোদন ইত্যাদি; ফৌজদারী কার্যবিধির প্রয়োগ; কমিশনের নিজস্ব প্রসিকিউশন ইউনিট ।
দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭- লিংকে পড়ুন
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১২ সনের ৫ নং আইন) :
মানিলন্ডারিং; মানিলন্ডারিং অপরাধ সংক্রান্ত বিভিন্ন দত্ত; অপরাধের তদন্ত ও বিচার; স্পেশাল জজের বিশেষ এখতিয়ার; অপরাধের আমলযোগ্যতা, অ-আপোষযোগ্যতা ও অ-জামিনযোগ্যতা; দুর্নীতি দমন কমিশনের অনুমোদনের অপরিহার্যতা; জামিন সংক্রান্ত বিধান; সম্পত্তির অবরুদ্ধকরণ ও ক্রোক আদেশ সংক্রান্ত এবং এর বিরুদ্ধে আপীল; সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও এ জাতীয় সম্পত্তির ফেরত দান; বাজেয়াপ্তকরণ আদেশের বিরুদ্ধে আপীল; বাজেয়াপ্তকৃত সম্পত্তির নিষ্পত্তিকরণ প্রক্রিয়া; আপীল; মানিলন্ডারিং অপরাধ দমন ও প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও দায়িত্ব; বিদেশী রাষ্ট্রের সাথে চুক্তি; সত্ত্বা কর্তৃক অপরাধ সংঘটন ।
The Criminal Law Amendment Act, 1958 (Act No. XI of 1958)
Definitions; Appointment and Jurisdiction of Special Judges; Offences to be Tried by Special Judges; Time-limit for Investigation; Procedure in Trial of Cases and Powers of Special Judges; Special Rules of Evidence, Bar on Trial Punishment of Offences; Appeal, Revision and Transfer of Cases; Bail and Imprisonment.
আইন–শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন), ২০০২ (২০০২ সনের ১১ নং আইন) ও
সংজ্ঞা; শাস্তিসমূহ; অপরাধ সংঘটনে ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্র ইত্যাদি; দ্রুত বিচার আদালত গঠন; আদালতের এখতিয়ার; বিচার পদ্ধতি; আসামীর অনুপস্থিতিতে বিচার, কৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি; জামিন সংক্রান্ত বিধান; ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য ।
The Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881):
Negotiable Instruments; Promissory Notes; Hundis; Bills of Exchange and Cheques; Drawer & Drawee; Holder & Holder in Due Course; Payment in Due Course; Indorsement; Dishonour of Cheque for Insufficiency of Funds etc. in the Account and Trial of Criminal Cases Relating to such Dishonour.
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (২০১২ সনের ৩ নং আইন) ঃ
মানব পাচারের সংজ্ঞা; আইনের প্রাধান্য এবং ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ ইত্যাদির প্রযোজ্যতা; এই আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ; মানব প্রাচার ও তৎসংশ্লিষ্ট অপরাধসমূহ এবং দক্ষ অভিযোগ দারের এবং তদন্ত; মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং অপরাধের বিচার; মানব পাচারের শিকার ব্যক্তিবর্গ এবং সাক্ষীদিগকে সহায়তা এবং তাহাদের সুরক্ষা ও পুনর্বাসন; মানব পাচার দমন ও প্রতিরোধে যৌথ বা পারস্পারিক আইনি সহযোগিতা; মানব পাচার প্রতিরোধ তহবিল; জাতীয় মানব পাচার দমন সংস্থা। কোম্পানী বা ফার্ম কর্তৃক অপরাধ সংঘটন; ক্ষমতার নীতির প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার রোধে বিধান।
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ (২০২৩ সনের ৩৯ নং আইন)
সংজ্ঞা; আইনের প্রয়োগ; আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ; সাইবার নিরাপত্তা এজেন্সি; প্রতিরোধমূলক ব্যবস্থাদি জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল; গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো; অপরাধ ও দণ্ড অপরাধের তদন্ত ও বিচার আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতাঃ বিবিধ।
আরও পড়ুন- সহকারী জজ নিয়োগ পরীক্ষার আবশ্যিক আইন বিষয়ের সিলেবাস
