মুলতবি প্রস্তাব কী
সংসদীয় কার্যপ্রণালিতে ‘মুলতবি প্রস্তাব’ বা (Adjournment Motion) বলতে আইনসভায় চলমান নিয়মিত কার্যসুচি বা পূর্বনির্ধারিত কার্যক্রম (যেমন- বিল পাশ, প্রশ্নোত্তর পর্ব, বাজেট পাশ) সাময়িক সময়ের জন্য স্থগিত রেখে জাতীয় জরুরী ও জনগুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক কোনও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য উত্থাপিত প্রস্তাবকে বুঝানো হয়।
মুলতবি প্রস্তাব সাধারণত বিরোধী দল কর্তৃক সরকারের জবাবদিহিতা এবং দৃষ্টি আকর্ষণের জন্য উত্থাপন করা হয়।
যেমন- চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর নির্ধারিত আলোচনা চলাকালে বিরোধী দল কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির দশম থেকে দ্বাদশ (ক) অধ্যায়ে ‘মুলতবি প্রস্তাব’ সংক্রান্ত বিধিসমূহ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- ওয়াক আউট কী?
