ওয়াক আউট বলতে কী বুঝায়?
ওয়াক আউট (Walkout) বলতে সাধারণত কোনো সভা, আইনসভা, আদালত, অনুষ্ঠানস্থল বা কর্মক্ষেত্র থেকে প্রতিবাদস্বরুপ বের হয়ে যাওয়াকে বুঝানো হয়। অর্থ্যাৎ কোনো একক ব্যক্তি বা পক্ষ যদি মনে করে যে তার বা তাদের কথা শোনা হচ্ছে না বা অন্যায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিংবা সে বা তারা ওই কার্যক্রমের সাথে একমত নয়, তখন প্রতীকী প্রতিবাদ হিসেবে সভা বা বৈঠক থেকে বেরিয়ে চলে যায়- একেই ওয়াক আউট বলে।
সংসদে সাধারণত বিরোধী দল সরকারি দলের একতরফা প্রস্তাব বা স্পিকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াক আউট করে থাকে। আধুনিক গণতন্ত্রে এটি একটি শক্তিশালী শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন- চেম্বার জজ আদালত কি?
